1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

নিহত আমিরুলের পরিবারের পাশে বিপিডব্লিউএন

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ Time View

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে কনস্টেবল আমিরুলের স্ত্রীর হাতে এ অনুদানের চেক তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। এসময় ডিএমপি কমিশনার নিহত আমিরুলের পরিবারের খোঁজখবর নেন। তিনি আমিরুলের পরিবারের ভবিষ্যৎ ব্যয়ভার নির্বাহে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াল বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)। স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নির্বাহের লক্ষ্যে স্থায়ী আয়ের অংশ হিসেবে কমিউনিটি ব্যাংকে নিহত কনস্টেবল আমিরুলের স্ত্রীর নামে এক লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের কল্যাণে গঠিত এ সংগঠনটি।
এর আগে ডিএমপি কমিশনারের বদান্যতা ও আন্তরিক চেষ্টায় নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে তার পরিবারের হাতে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করা হয়।
এ সময় বিপিডব্লিউএন এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম বিপিএম; বিপিডব্লিউএন এর সহসভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি শামীমা বেগম বিপিএম, পিপিএম; এবং বিপিডব্লিউএন এর সাধারণ সম্পাদক ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ বিভাগ), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম’সহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সমাবেশে আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই পল্টন বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিরুল। এসময় বিএনপি নেতাকর্মীদের নৃশংস হামলায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং