বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

গেন্ডারিয়ায় ভাইয়ের হাতে ভাই হত্যার ঘটনায় ভাই-ভাবী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৫০ Time View

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গেন্ডারিয়ায় ভাইয়ের হাতে ভাইকে হত্যার ঘটনায় ভাই-ভাবীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষ।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রেখার স্বামী মিঠুন কুমার ঘোষ গালিগালাজের প্রতিবাদ করলে দিলীপ ও তার স্ত্রী রিনা মিঠুনের উপর কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেয়। পরে দিলীপ ঘোষ তার ভাই মিঠুনকে কাঠের খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মিঠুন অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক তার স্ত্রী রেখা রানীর চিৎকারে তার ভাতিজা অর্নব ঘোষ ও অর্পণ ঘোষের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিঠুনের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা রুজু করেন।
ঘটনার পর পরই থানা পুলিশ তদন্ত শুরু করে। ওইদিনই গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে থানা পুলিশ গ্রেফতার করে। ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রিনা।
পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয় বলে জানান গেন্ডারিয়া থানার ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews