বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪৪০ Time View

গতকাল ১৭ নভেম্বর-২৩ গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মোঃ শামসুল হক চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্থ বড়ুয়াসহ জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীত উপভোগ করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং স্পীকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews