1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বায়ু দূষণ রোধে আঞ্চলিক সহযোগিতা ও ডায়ালগ গুরুত্বপূর্ণ__ স্পীকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ Time View

আজ ১৬ নভেম্বর -২৩
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বায়ুদূষণ কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই দ্বিপাক্ষিক আলোচনা গুরুত্বপূর্ণ। বায়ুদূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার বিকল্প নাই।
আজ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে শ্রী প্রদ্যুৎ বরদলৈ এমপির নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টারি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বনীতি গ্লোবাল আয়োজিত “বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ডায়ালগ” অনুষ্ঠিত হয়।
স্পীকার বলেন, বায়ু দূষণ প্রতিরোধে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক বায়ুদূষণ রোধে মাইলফলক হিসাবে কাজ করবে। দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে উভয়পক্ষের অর্জিত জ্ঞান বাস্তবায়নের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ সম্ভব। এসময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, বায়ু দূষণ মৌলিক মানবিক ইস্যু, যা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ভারতের প্রতিনিধিদলের শ্রী প্রদ্যুৎ বরদলৈ এমপি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সংসদীয় উদ্যোগ ও সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে।
ভারতের প্রতিনিধিদলের ড. ফৌজিয়া খান এমপি বলেন, বায়ু দূষণ কমানোর জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এবং তৃণমূল পর্যায়ে টেকসই জীবিকা নিশ্চিতে কাজ করতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, জনস্বাস্থ্য মৌলিক বিষয় এজন্য বাংলাদেশ এটাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বায়ুদূষণ রোধে ককাস গঠনের পরামর্শ প্রদান করেন।
“পার্লামেন্টারি গ্রুপ ফর ক্লিন এয়ার” এর উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন “ পিজিসিএ” এর সদস্য শ্রী প্রদ্যুৎ বরদলৈ ও ড. ফৌজিয়া খান।
দ্বি-পাক্ষিক ডায়ালগে নাহিম রাজ্জাক এমপি, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, পীর ফজলুর রহমান এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, তামান্না নুসরাত বুবলী এমপি এবং উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং