বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

উত্তরায় ১ কেজি মাদক আইসসহ গ্রেফতার-১

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৫৯২ Time View

আজ মঙ্গলবার বেলা ১২:৩০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম।
রাজধানীর উত্তরা থেকে মাদকদ্রব্য আইসসহ একজনকে গ্রেফতার করেছে উত্তরা-পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম ইফতেখার উদ্দিন সাকিব। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার ১ কেজি আইস ও মাদক বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল সোমবার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, উত্তরা-পূর্ব থানার একটি টহল পুলিশ দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঢাকার আশেপাশের জেলা হতে একটি মাদকের চালান উত্তরায় প্রবেশ করবে। সে তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা-পূর্ব থানা পুলিশ আব্দুল্লাহপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসায়। রাত এগারোটার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাকিবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে ১ কেজি আইস উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃত ইফতেখার উদ্দিন সাকিবের বাড়ি চট্টগ্রামের টেকনাফের সাতকানিয়ায়। সে উত্তরার ৫নং সেক্টরে বসবাস করে সেখানে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলে। সাকিব এই মাদক কথিত Pracisco Bla নামক ছদ্মনামের টেকনাফের এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা মূলত ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতো এবং নারী ডেলিভারিম্যান দিয়ে মাদক সরবরাহ করতো। সন্দেহ এড়াতে তারা মবিলের কার্টুনের ভিতরে মাদক পরিবহন করতো।
গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews