বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

কুড়িগ্রাম জেলার পুলিশের বিশেষ কল্যাণ সভায়-রংপুর রেঞ্জের ডিআইজি

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪৬১ Time View

বিশেষ-প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো:আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি মো. আরমান হোসেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (রংপুর রেঞ্জ) রাফে সাদমান হুসাইন মো. আদেল, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান এবং কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো সমাধান করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
সভা শেষে পুলিশ লাইনসে ’সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে ফলদ বৃক্ষ রোপণ করেন রেঞ্জ ডিআইজি। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews