বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় প্রতারণা, প্রতারক গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪১৯ Time View

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম ইমাম হোসেন।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, ইমাম হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন ও হোয়াটস অ্যাপে মেসেজ দিয়ে নানা ধরনের তদবির করতো। এই অভিযোগে গতকাল শনিবার শাহবাগ থানায় ইমাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। সেই মামলার ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই প্রতারককে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইমাম হোসেনের মোবাইল নম্বর পর্যালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোপূর্বেও একই অপরাধে সে গ্রেফতার হয়েছিল- যোগ করেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews