বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মাগুরা জেলা পুলিশ পরিদর্শন করলেন-খুলনা রেঞ্জ ডিআইজি

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৬০০ Time View

বিশেষ-প্রতিনিধি:
খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম মাগুরা জেলা পরিদর্শন করেছেন। ২৩ আগস্ট (বুধবার) তিনি এই পরিদর্শনে যান। এ সময় তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানান মাগুরার পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার)।
জেলা পুলিশ জানায়, খুলনা রেঞ্জের ডিআইজি ২৩ আগস্ট মাগুরা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষাণ্মাসিক ও শালিখা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন। এ সময় ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএমকে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর নেতৃত্বে প্যারেড সালাম ও অভিবাদন জানানো হয়।
পরিদর্শনকালে ডিআইজি মাগুরা জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি জেলার পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি মাগুরা জেলা পুলিশ লাইনসের ভেতরে বৃক্ষরোপণ করেন।
এরপর রেঞ্জ ডিআইজি মাগুরা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক ও হিসাব শাখা ষাণ্মাসিক পরিদর্শন করেন । মাগুরা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত ‘আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায়’ তিনি প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি মাগুরা জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয়, বর্জনীয়সহ নানা দিকনির্দেশনা দেন।
এ সময় মাগুরা জেলা আওয়ামী লীগ ও মাগুরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যন পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা পৌরসভার মেয়র ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাছের বাবলু, মাগুরা জেলার অন্যান্য উপজেলা চেয়ারম্যান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, মাগুরা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান, মাগুরা জেলার সব ইউনিয়নের চেয়ারম্যানর, মাগুরা জেলা ও উপজেলার সব দফাদার ও মহল্লাদার এবং আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews