বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে —স্পীকার

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৪৪৯ Time View

স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চলমান রয়েছে। সংসদীয় গণতন্ত্রের ভিত আরও মজবুত করার স্বার্থে তথ্য প্রযুক্তির ব্যবহারকে জোরালো করতে হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।
তিনি আজ সিঙ্গাপুর জাতীয় সংসদের ডিজিটাল লাইব্রেরী সিস্টেমের উপর এক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, সংসদ সদস্যগণের নিকট প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য উপাত্ত সহজলভ্য করার লক্ষ্যে কার্যক্রম চলমান আছে। সংসদ সদস্যগণকে সংসদের বিতর্কে অংশগ্রহণসহ অন্যান্য প্রয়োজনে সংসদ লাইব্রেরীর মাধ্যমে তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, বাজেট অধিবেশন চলাকালীন এই ধরনের সহযোগিতা জোরদারের জন্য প্রতিবছরই বাজেট হেল্পডেস্ক স্থাপন করা হয়। এই লক্ষ্যে বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, নানারুপ মহামারী ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এসকল সমস্যা মোকাবেলায় সংসদ সদস্যগণকে জোরালো ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সংসদ সদস্যদের ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ বৃদ্ধি করতে হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে জ্ঞানার্জনের প্রক্রিয়াকে সহজলভ্য করতে হবে। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে নানাবিধ কার্যক্রম চলমান আছে।
স্পীকার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার জোরালোকরণে সরকার সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা গ্রহণ করছে।
ডিজিটাল লাইব্রেরী সিস্টেম ব্রিফিং শেষে স্পীকারের সাথে ‘সিপিএ এক্সিকিউটিভ কমিটির সাউথ-ইস্ট এশিয়া রিজিওনের রিপ্রেজেনটেটিভ ও গণপ্রজাতন্ত্রী সিঙ্গাপুরের মাউন্টব্যাটেন নির্বাচনী এলাকার সংসদ সসদ্য লিম বায়ো চুয়ান সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা কমনওয়েলথ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশনের (সিপিএ) বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এসময় স্পীকার ডিজিটাল লাইব্রেরী সিস্টেম ব্রিফিং এর জন্য সংসদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, সিঙ্গাপুর পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews