বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জনগনের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে জাতীয় সংসদ কাজ করছে-স্পীকার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৪৫ Time View

বিশেষ-প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ শোষন বঞ্চনাহীন একটি গণতান্ত্রিক দেশ। এদেশের সংসদ সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন। তিনি বলেন, বাংলাদেশের তৃণমূল পর্যন্ত জনগনের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে জাতীয় সংসদ কাজ করছে।
তিনি আজ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ইন্সটিটিউট অফ সাউথ এশিয়ান স্ট্যাডিজ কর্তৃক আয়োজিত ‘সংসদীয় গণতন্ত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকরণে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। জনগণের বহুমুখী উন্নয়ন সাধনের জন্য প্রধানমন্ত্রী কার্যকর আইন ও নীতি প্রণয়ন করেছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জনজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণে নিরলস কাজ করে চলেছেন শেখ হাসিনা।
স্পীকার বলেন, বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর জনগণের সুযোগের সমতা নিশ্চিতকরণের বিধান রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের আওতায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য ৯ লক্ষ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গরীবদেরকে সাবলম্বী হবার সুযোগ দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের বাজেট জনবান্ধব বাজেট। লিঙ্গ সংবেদনশীল এই বাজেটে সমাজের নারী ও শিশুদের কল্যাণের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত করে এদেশের দারিদ্র্য হার গত বারো বছরে শতকরা ৪০ থেকে ১৮ তে নেমে এসেছে। অতি দরিদ্র নারী, বিধবা, স্বামী পরিত্যাক্ত নারী, গর্ভবতী এবং ল্যাকটেটিং মায়েদের জন্যও বিভিন্ন ধরণের ভাতা ও আর্থিক সহায়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিডারশীপ এর কারণে বাংলাদেশ সকলের সহযোগিতায় ২০২৬ সালের মধ্যে এলডিসি তালিকা থেকে বের হয়ে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।
এসময় স্পীকার এ ধরনের সেশন আয়োজনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ইন্সটিটিউট অফ সাউথ এশিয়ান স্ট্যাডিজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews