রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ২৬ জুন ২০২৬:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, “খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তরুণদের মেধা ও সম্ভাবনার বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

আজ (শুক্রবার) ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত ‘বাগাছাস আদিবাসী ফুটবল টুর্নামেন্ট সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব, যা একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক।

তিনি বলেন, বর্তমানে সারা বাংলাদেশ মাদকের বিরুদ্ধে সোচ্চার। মাদকের করাল গ্রাস থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব, ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ। গারো, হাজং, সাঁওতাল, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের তরুণরা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে পারে। এ ধরনের আয়োজন শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, বরং পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্যারিস্টার কায়সার কামাল আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের টুর্নামেন্ট আদিবাসী ও বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণদের প্রতিভা বিকাশে সহায়তা করবে এবং তাদের জাতীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৃগেন হাগিদক (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, কেন্দ্রীয় কমিটি), সঞ্জীব দ্রং (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম), মাহফুজ উর রহমান লিপকন (সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, দর্শক, সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews