বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৫ Time View

ঢাকা, ২৬ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ মামুন (৩৫)।

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকায় শেখেরটেক মফিজবাগ এলাকার একটি বিকাশ দোকানে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দোকান মালিক মো. শফিকুল ইসলাম (৩৭)-কে এলোপাতাড়িভাবে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।

আদাবর থানা সূত্রে আরও জানা যায়, মামলার তদন্তকালে এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাধীন ফকির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। সে চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো মর্মে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা এবং একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews