রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে মানারাতুল কুরআন হিফয মাদ্রাসার কৃতিত্ব

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ Time View

স্টাফ রিপোর্টার:
নোমান ট্যুর এন্ড ট্রাভেলস নিবেদিত গাজীপুর মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত “দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল-২০২৬”-এ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মানারাতুল কুরআন হিফয মাদ্রাসা, ভাঙ্গা, ফরিদপুর-এর শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে মাদ্রাসাটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে ২য় স্থান ও রৌপ্য পদক অর্জন করেন মোঃ আফনান আলিফ। এছাড়া ৫ পারা গ্রুপে ১১তম স্থান অর্জন করেন মোঃ উমায়ের ফকির এবং হুসনে সওত গ্রুপে ১৭তম স্থান অর্জন করেন মোঃ উসামা বিন ইসমাইল।

এই অসাধারণ সাফল্যে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মাঝে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এ অর্জন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও কুরআন শিক্ষার মানকে আরও একধাপ এগিয়ে নেবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোমান ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার জনাব নোমান সাহেব। এ সময় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ ইলিয়াস লাহোরী। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী ইয়ামিন সাহেব, সংগঠনের চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব জনাব হাফেজ মাওলানা সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ মাওলানা মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, বর্তমানে মানারাতুল কুরআন হিফয মাদ্রাসায় নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ভর্তি বিভাগসমূহ হলো— কায়দা, আমপারা, নাজেরা, হিফয সবকী, হিফয রিভিশন এবং মুসাবাকাহ প্রতিযোগিতা বিভাগ।

তারা আরও জানান, যারা তাদের সন্তানকে কুরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান, তারা আজই যোগাযোগ করতে পারেন মানারাতুল কুরআন হিফয মাদ্রাসা, ভাঙ্গা, ফরিদপুর-এ। যোগাযোগ নম্বর: ০১৬৩২-২১১৮৩২, ০১৮৯০-০৯৯৯৯৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews