বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট অভিযানে ৫৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩ Time View

ঢাকা, ২৫ জুন ২০২৬ খ্রি.

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর খিলগাঁও থানা পুলিশের একটি চেকপোস্ট টিম খিলগাঁও ফ্লাইওভারের ঢালে অভিযান পরিচালনা করে ৫৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম- ১। মো. শাহীন (২০)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ০৮:০৫ ঘটিকায় খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট ডিউটি চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করে খিলগাঁও থানা পুলিশের একটি টিম। এ সময় গ্রেফতারকৃত শাহীনের হাতে থাকা কালো রঙের কাঁধ ব্যাগ তল্লাশি করতে গেলে সে ব্যাগ থেকে পলিথিন মোড়ানো ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশের চেকপোস্ট টিম তাৎক্ষণিকভাবে শাহীনকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত শাহীনের সহযোগী ওমর ফারুক (২৬) দৌড়ে পালিয়ে যায়।

খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, ঘটনাস্থলে গ্রেফতারকৃত শাহীনের ফেলে দেওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০টি নীল রঙের এয়ার টাইট জিপার প্যাকেটের ভিতর রক্ষিত ৫৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩টি সহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত শাহীনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও তার সহযোগী পলাতক ওমর ফারুক ইয়াবা বিক্রয়ের জন্য বহন করছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews