বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

স্পীকারের সাথে ইন্টারন‌্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন‌্য সাক্ষাৎঃ

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৬ Time View

১৬ জুন ২০২৬, মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস‌্যদের সক্ষমতা বৃদ্ধিতে IRI এর সহযোগিতার প্রস্তাব

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে তাঁর কার্যালয়ে আজ মঙ্গলবার সৌজন‌্য সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন‌্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি। সাক্ষাতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস‌্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ‌্যমে সক্ষমতা বৃদ্ধিতে IRI এর সহযোগিতার প্রস্তাব দেন।

বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের কথা স্পীকারকে তিনি অবহিত করেন।
বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা শেখ হাসিনার আমলে বিদেশে পাচারের প্রসঙ্গে স্পীকার এ অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের নিপীড়নের উদাহারণ দিতে গিয়ে স্পীকার বলেন, আয়না ঘর, গুম, খুন, বিরোধী মতের দমন পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছিলো যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গিয়েছিলো।

স্পীকার বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ এ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশের ইতিহাসের সর্বাপেক্ষা গ্রহণযোগ‌্য জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার বিরোধী দলের সাথে সকল বিষয়ে আলোচনা করে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নব-নির্বাচিত সংসদ সদস‌্যগণও ধীরে ধীরে সংসদ কার্যপ্রণালীসমূহ আয়ত্তে আনার প্রসঙ্গ উল্লেখ করে স্পীকার বলেন, ইতোমধ‌্যে ইউএনডিপি সংসদ সদস‌্যদের জন‌্য অরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে বিশেষজ্ঞগণের মাধ‌্যমে সংসদ সদস‌্যগণের দায়িত্ব ও কর্তব‌্য বিষয়ে হাতে-কলমে ধারণা দেয়।

বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ‌্য হচ্ছে বিরোধীদলসহ গণমানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে গণতান্ত্রিক ধারাকে অব‌্যাহত রাখা ও দেশকে দুর্নীতিমুক্ত করা। সরকার ও বিরোধী দল আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত‌্যে পৌঁছবে বলে স্পীকার দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন। ইতোমধ‌্যে জ্বালানী সংকটসহ জাতীয় ইস‌্যুগুলোতে বিরোধীদল আন্তরিকভাবে সংকট উত্তরণে সহযোগিতা করে যাচ্ছে যা অত‌্যন্ত আশাব‌্যাঞ্জক।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর কনসালট‌্যান্ট অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews