বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

পুলিশের ছিনতাই বিরোধী অভিযানে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আহত ওসিসহ দুই পুলিশ সদস্য

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৮ Time View

ঢাকা, ১৬ জুন ২০২৬ খ্রি.

রাজধানীর আদাবর থানা এলাকায় এক দুঃসাহসিক ছিনতাই বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিএমপি’র আদাবর থানা পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকা থেকে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করেছে আদাবর থানা পুলিশ। অভিযান পরিচালনাকালে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সজিব হোসেন রুবেল (২৮) ২। মোঃ আমির (২৮) ৩। মোঃ জয় (২৮) ও ৪। মোঃ কাশেম (২৮)।

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক ১০:৪০ ঘটিকায় আদাবর থানাধীন মফিজবাগের ৭ নম্বর রোডের একটি দোকানে চাপাতি ঠেকিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের ধরতে তাদের একটি আস্তানায় প্রবেশ করলে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়।

পরবর্তীতে বিকেল ০৪:০০ ঘটিকায় ডেল্টা গার্মেন্টের পিছনে ছিনতাই বিরোধী অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম, পিপিএম) ও সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ কুমার আহত হয়। এ সময় জীবন বাঁচাতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ০২ জন ছিনতাইকারী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ ও আহত হয় এবং ঘটনাস্থল থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ০১টি ছুরি, ০১টি চাপাতি, ০১টি স্টিলের পাইপ, ০২টি হাতুড়ি, ০১টি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনার পর পরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews