বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪৭ Time View

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন।

সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার হয়েছে। তবে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটিকে মহম্মদপুর উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের একজন অভিভাবক আছেন, তিনি সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকেন। তার সহযোগিতা ও দিকনির্দেশনায় আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের আশাবাদী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার।”

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews