বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৫ Time View

ঢাকা, ১২ জুন ২০২৬ খ্রি.

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ এনামুল হক (২৮) ২। মোঃ ইউসুফ আলী (৩৮) ও ৩। মোছাম্মদ মৌসুমী (৩০)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত ০৪:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় থেকে ফুলবাড়ীয়া বাস স্ট্যান্ডগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা ভবনের নিচে রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৮০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে রক্ষিত ১৬ হাজার পিস (প্রতি প্যাকেটে ২০০ পিস) কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার,দুইটি মোবাইল ফোন,ঘন কফি রঙের APEX লেখা একটি ব্যাগ,কালো রঙের ছোট আইপিএস সদৃশ টিনের বক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews