বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নদী পর্যটনের সম্ভাবনা নিয়ে আশাবাদী পর্যটন কর্মী-ফয়সাল রাজু

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৫ Time View

শীতলক্ষ্যা নদীর বুকে গত ৫ জুন অনুষ্ঠিত হয় “ঈদ পুনর্মিলনী ২০২৬” ও তারুণ্যের গণজাগরণমূলক এক প্রাণবন্ত আয়োজন। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পর্যটন উদ্যোক্তা ও টোয়াব সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পরিচিত পর্যটন কর্মী ও সমাজসেবক ফয়সাল আলম চৌধুরী রাজু। তিনি বলেন, নারায়ণগঞ্জকে শিল্পনগরীর পাশাপাশি নদী পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে। শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক পর্যটন কার্যক্রম আন্তর্জাতিক পর্যটকদেরও আকৃষ্ট করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফয়সাল রাজু দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও পর্যটন খাতের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি আন্তর্জাতিক পর্যটন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন, আধুনিক ও তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করা সম্ভব।

আসন্ন টোয়াব নির্বাচন ২০২৬-২০২৮ উপলক্ষে আয়োজিত এ মিলনমেলায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পর্যটন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিবর্তনের দাবি জানান।

ফয়সাল রাজু বলেন, “বাংলাদেশের নদী পর্যটন বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার সম্ভাবনা রাখে। পরিকল্পিত বিনিয়োগ ও সঠিক উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে নদী পর্যটনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাবে, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews