বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

৬৪ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৪৫ Time View

ঢাকা, ২৪ মে ২০২৬ খ্রি. রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬৪ হাজার টাকার জালনোট উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সুমন মৃধা (৩৩) ও ২। মোঃ মনোয়ার হোসেন (৪০)।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত (২৩ মে) আনুমানিক রাত ১০:৩০ মিনিটে এবং ২৪ মে দিবাগত রাত ২:৪৫ মিনিটে সবুজবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত শনিবার সবুজবাগ থানাধীন মানিকদিয়া ক্লাব মোড় সংলগ্ন নজরুল টি-স্টোরের সামনে থেকে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার যাত্রাবাড়ী থানা কোনাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ৩৩ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জালনোটের মধ্যে ১০ টি এক হাজার টাকার এবং ১০৮ টি পাঁচশ টাকা মূল্যমানের নোট রয়েছে। উদ্ধারকৃত মোট ৬৪ হাজার টাকার জালনোট।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews