বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তা; মোতায়েন ডিএমপির কে-নাইন (K9) ইউনিট

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৫ Time View

ঢাকা, ২৪ মে ২০২৬ খ্রি.পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে স্টেশনজুড়ে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম।

এরই অংশ হিসেবে ডিএমপির অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন (K9) ইউনিট মোতায়েন করা হয়েছে কমলাপুর রেলস্টেশনে। কেনাইন ইউনিটের ডগ স্কোয়াড ও সদস্যরা স্টেশনের প্রবেশপথ, প্লাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদযাত্রা চলাকালীন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

আজ সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও মাননীয় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় তারা মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ডিএমপির গৃহীত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ রেলস্টেশন, বাস টার্মিনাল ও অন্যান্য পরিবহন কেন্দ্রে ডিএমপির নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews