বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৭ Time View

ঢাকা, ২২ মে ২০২৬ খ্রি.স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের কাঙ্ক্ষিত ও লোভনীয় স্থানে বদলী এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অবৈধ আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো— ০১। এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও ০২। নিলুফা সুলতানা (৫৬)।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ডিএমপি পুলিশ কমিশনার মহোদয় ডিবিকে অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, এক জনৈক ব্যক্তি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ হতে বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের বদলী, পদোন্নতি প্রদান করতে পারবে মর্মে মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের ফোন করে আসছে। উক্ত ব্যক্তি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের বিষয়ে অবৈধভাবে আর্থিক লেনদেনের জন্য যোগাযোগ করেছে মর্মে গোপন তথ্যে জানা যায়। এছাড়াও, উক্ত ব্যক্তি মন্ত্রণালয়ের অধীনে যেকোন কার্যক্রম করার সক্ষমতা রয়েছে বলে হোয়াটস অ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করে।

এ অভিযোগের প্রেক্ষিতে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের ভিত্তিতে বুধবার (২০ মে) রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান পরিচালনা করে মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও গ্রেফতাকৃতের হোয়াটসঅ্যাপ মেসেজ এনালাইসিস করে উক্ত চক্রের আরো একজন সদস্যের তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আরেক সদস্য নিলুফা সুলতানা (৫৬) (ব্যক্তিগত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews