বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

স্পীকারের সাথে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৯৩ Time View

আজ ১৫ নভেম্বর-২৩
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামীর সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ- মালদ্বীপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৫০ বছর পূর্তির দিকে এগিয়ে চলেছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সরকার কাজ করে চলেছে।
স্পীকার বলেন, মালদ্বীপের মত বাংলাদেশের পর্যটন খাতও অত্যন্ত সম্ভাবনাময়। তিনি বলেন, দেশী ও বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ -মালদ্বীপ সরাসরি বিমান যোগাযোগ এই দুইদেশের আন্ত:সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় তিনি মালদ্বীপের পর্যটন খাতের প্রশংসা করেন।
মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামীর বলেন, মালদ্বীপে প্রায় দেড় লক্ষ বাংলাদেশী শ্রমিক দক্ষতার সাথে কাজ করছে।
এসময় তিনি নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় স্পীকারের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। এসময় মালদ্বীপ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী মাইশান আহমেদ এবং থার্ড সেক্রেটারি নাসির মারিয়ামসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews