বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ

আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে আইপিইউ প্রতিনিধিদলের সাথে সংসদের স্থায়ী কমিটির সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া বলেন, স্থায়ী কমিটির কাজ হলো সরকারের নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। একইসাথে, সরকারি অর্থব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করাও কমিটির অন্যতম কাজ।

এসময় কমিটি সচিবদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের কমিটি সিস্টেম সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করা হয়। বৈঠকে কমিটি সভাপতির কার্যক্রম, কমিটির কার্যক্রম ও কমিটি সচিবের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

আইপিইউ প্রতিনিধিদল তাঁদের আলোচনায় সংসদ-সদস্যদের দক্ষতা বিনির্মাণ ও সংসদীয় গণতন্ত্রের বিস্তারে আইপিইউ এর ভূমিকা কথা উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিববৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews