বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত স্পীকার কর্তৃক আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজে অংশগ্রহণ করেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ Test post title Coronavirus disease 2019 চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ ডিবি মতিঝিল বিভাগের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত আইপিইউ এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন

স্পীকার কর্তৃক আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজে অংশগ্রহণ করেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ

আজ (মঙ্গলবার) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের বাংলাদেশে আগমন উপলক্ষে এক সংগীত সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করেন। আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ও প্রতিনিধিদল সংগীত সন্ধ্যা ও নৈশভোজে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, আইপিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানবাধিকার সংরক্ষণ ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ হওয়ার কারণে আইপিইউ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্পীকার বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারের মত নানাবিধ বেআইনি কর্মকাণ্ডের বিস্তার লাভ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বর্তমান সরকারকে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো নেতিবাচক প্রভাব পড়ছে। আইপিইউ বিশ্বে সংসদীয় নেতৃত্ব তৈরির মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে এসব সমস্যা কার্যকরী প্রভাব বিস্তার করতে পারে।

আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। জনগণ তাদের ভাগ্যোন্নয়নে এবং মানবিক মর্যাদা সুরক্ষায় ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, সংসদ হলো গণতন্ত্রের ভিত্তি। সংসদকে মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে নেত্রকোনার বিরিশিরি একাডেমির একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় স্পীকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগীত সন্ধ্যা উপভোগ করেন।

পরে আইপিইউ মহাসচিব নৈশভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, সংসদ-সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews