বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ডেমরা থানার অভিযানে দুইটি পিস্তল, একটি শর্টগান উদ্ধারসহ গ্রেফতার দুই

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি, একটি সিংগেল ব্যারেল পুরাতন শর্টগান ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-১। তরিকুল ইসলাম তাপস (৩৮), ২। মোঃ মাসুদ রানা (৩৫)।

ডেমরা থানা সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক ০৪:১০ ঘটিকায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার ৩৮ নম্বর রানীমহল রোডে এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি একাধিক মোটরসাইকেল যোগে এসে হামলা চালায়। এ সময় তারা বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে একাধিক গুলি ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়। ঘটনার সংবাদ পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির গেটের সামনের রাস্তা থেকে গুলির ৪টি খোসা উদ্ধার ও জব্দ করে। এ ঘটনায় ডেমরা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।

মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় ডেমরা থানাধীন এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাপস ও মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি, একটি সিংগেল ব্যারেল পুরাতন শর্টগান ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও একটি পৃথক মামলা রুজু করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews