বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩০ জন গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ৩৬ জন, শাহআলী থানা ২১ জন, পল্লবী থানা ৩৩ জন, কাফরুল থানা ৪ জন, দারুস সালাম থানা ১৮ জন, রূপনগর থানা ১১ জন এবং ভাষানটেক থানা ৭ জন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews