1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত। মুগদায় প্রবাসীকে ৮ টুকরো করে হত্যা: মূল পরিকল্পনাকারী তাসলিমাকে গ্রেফতার করেছে সিটিটিসি জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে: ’মিট দ্যা প্রেস’-ডিএমপি কমিশনার ১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি বাড্ডায় মাদ্রাসার ছাত্র অপহরণ ও মুক্তিপণ আদায়: অভিযুক্ত প্রাক্তন শিক্ষক গ্রেফতার, শিশু উদ্ধার

বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১ Time View

ঢাকা, ২১ মে ২০২৬ খ্রি. রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি মোঃ শিহাব হোসেন (১৯)-কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ গামছা প্যাঁচিয়ে মৃত্যুবরণ করে। উক্ত সংবাদ প্রাপ্তির পর রামপুরা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের (বলাৎকার) প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত হয়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অনুসন্ধান করে জানা যায় যে, উক্ত মাদ্রাসার ছাত্র মোঃ শিহাব হোসেন এর পূর্বেও বিভিন্ন সময়ে আরও ৪ জন ছাত্রের সাথে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং