1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে: ’মিট দ্যা প্রেস’-ডিএমপি কমিশনার ১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি বাড্ডায় মাদ্রাসার ছাত্র অপহরণ ও মুক্তিপণ আদায়: অভিযুক্ত প্রাক্তন শিক্ষক গ্রেফতার, শিশু উদ্ধার পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ দুইজন গ্রেফতার যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই: পুলিশ সার্জেন্টের সাহসিকতায় দুই ছিনতাইকারী আটক সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব-স্পীকার

১৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫ Time View

ঢাকা, ২০ মে ২০২৬ খ্রি. রাজধানীর মিরপুর এলাকা হতে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সোলাইমান আলী সোহাগ (৪৮)।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা আনুমানিক ৬:২০ ঘটিকায় রাজধানীর মিরপুর মডেল থানাধীন ৬নং সেকশন বাউন্ডারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম রাজধানীর মিরপুর মডেল থানাধীন ৬নং সেকশন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোলাইমান আলী সোহাগকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সোলাইমান আলী সোহাগ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং