
ঢাকা, ২০ মে ২০২৬ খ্রি.রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো: আলিম (২১) ও ২। মো: আলিম (২১)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল ০৮:৫০ ঘটিকায় সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর শাহজাহানপুর থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা শাহজাহানপুর থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভার্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।