ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৩ জন, পল্টন মডেল থানা ৯ জন, সবুজবাগ থানা ৩ জন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা ৩ জন, শাহজাহানপুর থানা ৩ জন এবং মুগদা থানা ৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।