রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩২০৬ মামলা

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩২০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ১৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১১৮ টি মোটরসাইকেলসহ মোট ২২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯ টি বাস, ২ টি ট্রাক ও ২৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৫১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০ টি বাস, ৪১ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫ টি বাস, ২২ টি ট্রাক, ৪৭ টি কাভার্ডভ্যান, ৭২ টি সিএনজি, ৩৫৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২ টি বাস, ১৯ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ২৬১ টি মোটরসাইকেলসহ মোট ৬২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯ টি বাস, ৬ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেলসহ মোট ২৭৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৭৮ টি গাড়ি ডাম্পিং ও ৫০১ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews