ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, মিরপুর বিভাগে ১৬০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৬৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬ জন ভিকটিমকে উদ্ধার, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, ৭টি তেলের ড্রাম এবং ১টি সিটি গোল্ডের কানের দুল জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব ব্যক্তি গ্রেফতার এবং বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।