রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের সক্রিয় ৭ সদস্য গ্রেফতার

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং চক্রের সক্রিয় ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হাসান (২১), ২। মোঃ সায়েম (১৯), ৩। মোকলেছুর রহমান (২৫), ৪। মোঃ রাহিম সিকদার (২২) ও ৫। গোলাম রহমান (৩০)। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

অপর দুইজন ৬। মেহেরাজ হাসান অন্তর ও ৭। শাকিল আহম্মেদ হৃদয় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত চিহ্নিত মাদক কারবারি। তাদের কাছ থেকে ১৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণখান থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি দক্ষিণখান থানা এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণখান থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্যদের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

দক্ষিণখান থানা সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং, ছিনতাইকারী, মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews