1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পশু হাট ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারনা;ডিবি কর্তৃক প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার অভিনব কায়দায় ৫০০০ পিস ইয়াবা পরিবহনকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন গ্রেফতার একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া-স্পীকার বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত। মুগদায় প্রবাসীকে ৮ টুকরো করে হত্যা: মূল পরিকল্পনাকারী তাসলিমাকে গ্রেফতার করেছে সিটিটিসি জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০ Time View

ঢাকা, ২২ মে ২০২৬ খ্রি.রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) ভোর আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর এবং জুমার নামাজের পর আনুমানিক দুপুর ০২:০০ ঘটিকায় ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫:৪৫ ঘটিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনের রাস্তায় এসে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি নেয়। তৎক্ষনাৎ শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দিকবিদিক দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭) ২। আয়াতুল হক (২৯) ৩। সিয়াম (২২) ৪। মেহেদী হাসান মিয়াদ খান (২১) ৫। তারেক রহমান (২২) ও ৬। সেলিম প্রধান শ্রাবণ (২০)।

অন্যদিকে ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে শুক্রবার জুমার নামাজের পর আনুমানিক ০২:০০ ঘটিকায় ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতিগ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদ সহ ২৬ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মোঃ মুরাদ (৪৮) ২। মোঃ আব্দুল হান্নান বিশ্বাস (২২) ৩।মোঃ মোস্তাক বিশ্বাস (২২) ৪। মোঃ রনি (১৯) ৫। মোঃ জনি (২৬) ৬। মুরাদ লস্কর (৩৩) ৭। মোঃ সিয়াম হোসেন (১৯) ৮। মোঃ তারিক জামিল (১৯) ৯। মোঃ রাজু (১৯) ১০। মোঃ বিল্লাল বখতিয়ার (১৮) ১১। চয়ন বিশ্বাস (১৮) ১২।অমিত চক্রবর্তী (২০) ১৩। তানজিল বিন রশিদ (১৯) ১৪। নিহাদুল ইসলাম (২১) ১৫। সুপ্ত ঘোষ (২২) ১৬। সজীব সাহা (২৪) ১৭। কুতুব হিলালী (৪০) ১৮। শিমুল (২১) ১৯। সোহান আহমেদ (২২) ২০। মোঃ তামিম মোল্লা (১৮) ২১। মোঃ শিমুল ব্যাপারী (১৮) ২২। মোঃ আব্দুর রহিম (৪৫) ২৩। মির্জা ফারহান আনন্দ (২২) ২৪। নাইমুর রহমান সোহাগ (২৫) ২৫। সোহরাব খাঁ (৪৪) ও ২৬। জাহিদ থান (৩০)।

গ্রেফতারকৃত ৩২ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং