
আসন্ন পশু হাটকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে পশু হাট ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, মাগুরার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পশু হাটের ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপদ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত পশু হাট ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, তাঁর বক্তব্যে বলেন, “আসন্ন পশু হাটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মাগুরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন।
মাগুরা জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় উল্লেখ করা হয়।