1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ স্পীকারের সাথে ইন্টারন‌্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন‌্য সাক্ষাৎঃ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২০১ মামলা পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত পূর্ব শত্রুতার জের ধরে কামরাঙ্গীরচরে যুবক খুন; ঘটনার চার ঘন্টার মধ্যে দুই ঘাতককে গ্রেফতার করেছে ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ডিএমপির লালবাগ বিভাগ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ; এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা আদায় পুলিশের ছিনতাই বিরোধী অভিযানে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আহত ওসিসহ দুই পুলিশ সদস্য মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে International Foundation for Electoral Systems এর প্রতিনিধি দলের সাক্ষাত।

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১৭ Time View

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ।
আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামাল এর সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে International Foundation for Electoral Systems এর ০৩ (তিন) সদস‌্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল Jhon Joseph Lis (USA), Nanad Marinkovic (Republic of Serbia) এবং Maria Chowdhury (Bangladeshi) সাক্ষাত করেন।

প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটও‌য়‌্যার ব‌্যবহার, লেজিসলেটিভ ও এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন, সংসদীয় কমিটির সংখ‌্যা, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদের ইতিহাস ও ঐতিহ‌্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউট এর রীতি ইত‌্যাদি সম্পর্কে আলোচনা করেন।

এসময় ডেপুটি স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সঙ্গে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার প্রত‌্যয় ব‌্যক্ত করেন।

প্রতিনিধিদল ডেপুটি স্পীকারের বক্তব‌্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং