
ঢাকা, ১৬ জুন ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২০১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ১টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ৮ টি ট্রাক, ৮ টি সিএনজি ও ১১২ টি মোটরসাইকেলসহ মোট ১৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ২টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ১০৩ টি সিএনজি ও ২৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬ টি বাস, ২০ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২৪২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ১৩ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি, ২৪১ টি মোটরসাইকেলসহ মোট ৪০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৮৪ টি সিএনজি ও ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ১ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৩ টি গাড়ি ডাম্পিং ও ৩১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।