1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য-স্পীকার ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত; গ্রেফতার দুই ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার

মহম্মদপুরে বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৭ Time View

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন।

সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে নানা অবহেলার শিকার হয়েছে। তবে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটিকে মহম্মদপুর উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের একজন অভিভাবক আছেন, তিনি সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকেন। তার সহযোগিতা ও দিকনির্দেশনায় আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা লাভের আশাবাদী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার।”

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং