মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪৪০৭ মামলা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ৮ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ১০৮ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩ টি বাস, ৩ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ১০৯ টি সিএনজি ও ২৮২ টি মোটরসাইকেলসহ মোট ৫৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০ টি বাস, ৪৪ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১৭২ টি মোটরসাইকেলসহ মোট ৫০৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১৫৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭৭ টি বাস, ৫০ টি ট্রাক, ৭৩ টি কাভার্ডভ্যান, ১২৭ টি সিএনজি, ৩৫৮ টি মোটরসাইকেলসহ মোট ৯৬২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০ টি বাস, ৫৬ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ১৪১ টি সিএনজি ও ৪৮৫ টি মোটরসাইকেলসহ মোট ১১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫১ টি বাস, ৯ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ২২৮ টি মোটরসাইকেলসহ মোট ৬০১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০১৯ টি গাড়ি ডাম্পিং ও ৫৮১ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৭ সেপ্টেম্বর ও ১৮ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews