ছিনতাইকারি নির্যাতনে যুবকের মৃত্যু
নওগাঁর নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের মালিক সুমন হোসেন আজ নাদৌর মোড়ে ছিনতাইকারীরা ধাওয়া দিয়ে তার টাকা এবং মোবাইল ছিনতাই করে গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পরে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।…
ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের নাক কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আটক করা হয় তাকে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি)মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,রবিবার সকালের দিকে আমাদের টহল টিমের আনসার সদস্যরা প্রতিদিনের মতো নিয়মিত টহল দেওয়ার সময় পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী জানায়, তার নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের এপ্রোন পরে ঘোরাফেরা করছে। বিষয়টি সন্দেহ হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখান। কিন্তু ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসক তাকে চেনেন না বলে জানান তারা। পরে ওই অভিযুক্ত নারীকে প্রশাসনিক ভবনে হাসপাতালের পরিচালক এবং উপপরিচালকের কাছে নিয়ে আসেন। হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের পরামর্শ মতে অভিযুক্ত ওই ভুয়া নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুকের কাছে সোপর্দ করা হয় বলে জানান মিজানুর রহমান। অভিযুক্ত পাপিয়া আক্তার স্বর্ণা জানান, তিনি নরসিংদীর মনোহরদী সদরের হাররদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া থাকেন। তিনি ঢাকা মেডিকেলে কেন এসেছেন এর জবাবে অভিযুক্ত স্বর্ণা জানান, তিনি তার পূর্ব পরিচিত এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে এসেছেন। চিকিৎসকের এপ্রোনটি কেন পড়েছেন এবং কোথায় পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি ভুল করেছি ভবিষ্যতে আর এ কাজ করব না। এপ্রোনটি একটি টেইলার্সের দোকান থেকে বানিয়েছি। আমার ভুল হয়েছে আমি জীবনে আর এ ধরনের অপরাধ করব না। এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিদর্শক ফারুক বলেন, ইতোমধ্যেই আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের নাক কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। গতকাল রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আটক করা হয় তাকে। হাসপাতালের নিরাপত্তার…
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে : আসিফ মাহমুদ সজীব ভূইয়া
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। রবিবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক…
নরসিংদীতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৩
নরসিংদীতে গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিন জনের আহত হওয়ার খবর গেছে। শনিবার(১৬ নভেম্বর) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার হোম টেক্সটাইলের সামনে এ সংঘর্ষ সূত্রপাত ঘটে। সংঘর্ষে আহতরা হলেন,মহিষাশুড়া ইউনিয়ন…
নলতা শরীফ প্রেসক্লাবের কমিটি গঠন মামুন বিল্লাহ ও তরিকুল ইসলাম, নলতা
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নলতা শরিফ প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিন হয়েছে। গত শনিবার বিকার চার ঘটিকার সময় প্রেসক্লাবের আহবাব কমিটির যুগ্ন আহবায়ক মীর জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সাধারণ সভায় উক্ত কমিটি গঠন করা হয়।…
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আহ্ছানিয়া মিশনের মোমবাতি প্রজ্বলন
সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তাই নিরাপদ সড়কের দাবি যেমন দিন দিন জোরালো হচ্ছে, তেমনি এ লক্ষ্য অর্জনে নিরাপদ সড়ক গড়তে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন বলে মন্তব্য করেছে…
মহম্মদপুরে ইউনিয়ন বিএনপির, মতবিনিময় সভা।
মাগুরার মহম্মদপুরে ১ নং বাবুখালি ইউনিয়ন বি এন পির, মতবিনিময় সভা, ১৭-১১-২৪ রবিবার সন্ধায় বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান বাকি মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…
সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার-৩
মোহাম্মদপুরের বসিলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০), ২। মোঃ…
ওয়ারীতে ৩০ বোতল হুইস্কিসহ গ্রেফতার-১
রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৩০ বোতল হুইস্কিসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ স্বপন ফরাজী (৪৪)। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকায় ওয়ারী এলাকার তাহেরবাগ লেনের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে…