1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৯৪৭ ধামইরহাটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ উদ্ধার ও ধ্বংস হয়রানী মুক্ত ভূমি সেবা পেতে নওগাঁয় হটলাইন নম্বর সেবা চালু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার-৩ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৬৬ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি জাজিরায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক খোকন চৌকিদার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার নারী নেতৃত্বে নতুন দৃষ্টান্ত: ঢাকার ডিসি ফরিদা খানম মহম্মদপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

ওয়ারীতে ৩০ বোতল হুইস্কিসহ গ্রেফতার-১

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৩০ বোতল হুইস্কিসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ স্বপন ফরাজী (৪৪)।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকায় ওয়ারী এলাকার তাহেরবাগ লেনের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, ওয়ারী এলাকার তাহেরবাগ লেনের একটি বাসায় একজন মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় স্বপন ফরাজীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত স্বপন ফরাজী দেশের বিভিন্ন এলাকা হতে হুইস্কিসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদক সংগ্রহ করে ওয়ারীসহ আশেপাশের এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতকে ওয়ারী থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং