শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি অনলাইন জুয়া প্রতিরোধে ডিবির বিশেষ অভিযান: ৬ সদস্য গ্রেফতার, ৬,৬০০ এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম জব্দ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা ট্রাফিক আইন অমান্য ও পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানকারী সিএনজি ড্রাইভারকে গ্রেফতার করেছে সবুজবাগ ট্রাফিক জোন। ডিএমপির শাহআলী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ

জমকালো আয়োজনে শিশু একাডেমি প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী কিডস টাইম মেলা শুরু

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৫৫ Time View

২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশের শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সব চেয়ে বড় আয়োজন কিডস টাইম মেলা। ঐদিন সকাল ৯টায় বর্ণিল বেলুন উড়িয়ে শিশুদের নিয়ে এ আনন্দ আয়োজনের উদ্বোধন করেন কিডস টাইমের ফাউন্ডার তাহমিনা রহমান।
তিন দিনের এ আয়োজনে রয়েছে গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেম ও আরও অনেক কিছু। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের নিয়ে অংশগ্রহণে থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।কিডস টাইমের পঞ্চম বারের এ আয়োজনের নিউট্রিশন পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণ ডানোন শক্তি, প্যারেন্টিং পার্টনার টগুমগু, আইসক্রিম পার্টনার পোলার , হাইজিন পার্টনার ডেটল, স্নাক্স পার্টনার স্কয়ার, লজিস্টিক পার্টনার পেপারফ্ল্যাই এবং বিনোদন পার্টনার গুফি ওয়ার্ল্ড। মেলার প্রথম দিনেই বিভিন্ন বয়সী প্রায় ১০ হাজার শিশু ও তাদের অভিভাবকরা মেলা পরিদর্শন করেন। ঢাকার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুল এ মেলায় অংশ নেয়। এতে প্যারেন্টিং সেশন নেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইউটিইউবে শিশুদের ইংরেজি শেখানো উম্মে মাইসুন,’মেলায় বিশেষ আকর্ষণ ছিল ‘কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ এবং গ্রামীণ ডানোন শক্তির ‘হেলদি জোন।’ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে।’হেলদি জোনে’ আছে শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ।মেলায় শিশুদের জন্য আরো আছে ডুডল বোর্ড, ফটো বুথ এবং পছন্দের ডিজাইনে টি শার্ট বানানোর সুযোগ ।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা”। এ ছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। অভিভাবকরা চাইলে সরাসরি অনলাইন থেকে মেলার রেজিস্ট্রেশন করতে পারবেন। পাশাপাশি শিশু একাডেমিতে মেলার যেকোনো দিন যেতে পারবেন। অনস্পটও টিকেট কেটে মেলায় প্রবেশ করা যাবে।
আগ্রহী স্কুল কিডস টাইম মেলায় তাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে পারেন। স্কুলের জন্য থাকছে সম্পুর্ণ ফ্রি এন্ট্রি। শনিবার মেলার দ্বিতীয় দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাপকা বেটা’খ্যাত শুভাশীষ ভৌমিক প্যারেন্টিং সেশন নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews