বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি অনলাইন জুয়া প্রতিরোধে ডিবির বিশেষ অভিযান: ৬ সদস্য গ্রেফতার, ৬,৬০০ এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিম জব্দ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৫ মামলা ট্রাফিক আইন অমান্য ও পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানকারী সিএনজি ড্রাইভারকে গ্রেফতার করেছে সবুজবাগ ট্রাফিক জোন। ডিএমপির শাহআলী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ

ধানমন্ডি থানা কর্তৃক মানবিক সেবা অব্যাহত….

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬৭ Time View

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থায় তীব্র গরম আর প্রচণ্ড রোদে নাজেহাল অবস্থা মানুষের। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। যারা বিভিন্ন কাজে বাইরে বের হয়েছেন তারাও কাজ শেষে আবার দ্রুত ঘরে বা কর্মস্থলে ফেরার তাড়ায় রয়েছেন।
চলমান তাপপ্রবাহে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবার বেশ কয়েক জায়গায় এর চেয়েও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় সবাই ঘরে বা ছায়াযুক্ত স্থানে অবস্থান করলেও ধানমন্ডি থানা পুলিশ সদস্যরা তপ্ত রোদেও দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে সেবা প্রদান করে যাচ্ছে।
বাইরের প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হার মেনেছে তাদের দায়িত্বের কাছে। তবে বিষয়টি নিয়ে কষ্ট কিংবা অভিযোগ নেই কারোরই। হাসিমুখেই অন্য স্বাভাবিক সময়ের মতো পালাক্রমে দায়িত্ব পালন করেছেন ও ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষকে সেবা প্রদান করছেন। আজ ধানমন্ডিসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,দুস্থ মানুষের মাঝে ধানমন্ডি থানায় কর্তব্যরত অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ খাবার পানি ও স্যালাইন বিতরণ দেখা যায়।
এ প্রসঙ্গে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম (বার) আমাদেরকে জানান,যতদিন পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগ অবস্থা থাকবে ততদিন আমরা সাধারন মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাব। তাছাড়াও আমাদের মাননীয় উপ পুলিশ কমিশনার ও মানবিক পুলিশের উজ্জ্বল নক্ষত্র মাননীয় কমিশনার স্যারের নির্দেশ রয়েছে, যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা সাধারন মানুষের পাশে থাকবো এবং আমাদের সেবা অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews