বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত স্পীকার কর্তৃক আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজে অংশগ্রহণ করেন আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ Test post title Coronavirus disease 2019 চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ ডিবি মতিঝিল বিভাগের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত আইপিইউ এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় পৌঁছেছেন

কামরাঙ্গীরচরে হোটেল-রেস্তোরাঁয় পুলিশের অভিযান, মালিক ও ম্যানেজারসহ আটক-২৪

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২০২ Time View

রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলপুর, আশরাফাবাদ, লোহারব্রিজসহ বিভিন্ন এলাকায় ২৪টি হোটেল-রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারসহ ২৪ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাতে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান পিপিএম-এর দিকনির্দেশনায় ও জোনের এডিসি মোহাম্মদ শহিদুল ইসলামের সহযোগিতায় সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম-এর নেতৃত্বে অভিযান চলাকালে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম বিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফজলুর রহমান ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হোটেল-রেস্তোরাঁগুলিতে অভিযানকালে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম বলেন, অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দাহ্য পদার্থ ব্যবহারে মানুষকে সচেতন করা। কোথাও অনিয়ম ও অব্যবস্থাপনা দেখলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেককে সতর্ক করাও হচ্ছে। হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে চেক করা হচ্ছে।
হোটেল-রেস্তোরাঁয়গুলিতে গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সকলেই বেশ উদাসীন দেখা গেছে। বড় ধরনের অগ্নি দুর্ঘটনা এড়াতে এমন অভিযান চলমান থাকবে বলে জানান মো: ইমরান হোসেন মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews