বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ প্রস্তুত রয়েছে: আইজিপি

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করেছ বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ।
গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইনন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি দেড়শ বছরের পুরোনো প্রতিষ্ঠান। আমরা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা ও নির্বাচনী দায়িত্ব পালন করে আসছি। আগামী যে নির্বাচন সে নির্বাচনের জন্যও আমরা প্রস্তুত। আইনশৃঙ্খলা ও নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইক্যুইপমেন্টও আছে। জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ পরিকল্পনা গ্রহণ করেছি। তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের অধিনে চলে আসি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে তা আমরা যথাযথভাবে পালন করছি।
অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সব ব্যবস্থা নিয়েছি। ইতোপূর্বেও আমরা অনেক নির্বাচনী দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বিচ্ছিন্নভাবে বিভিন্নস্থানে নাশকতা হচ্ছে। নাশকতাকারীরা আইন ‍শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস আছে বলে আমি মনে করি না। নাশকাতাকারীদের প্রতিরোধে আমাদের সামর্থ্য ও সাহস আছে। যেকোনো নাশকতা মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews