বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মিরপুরে অপহৃত দুই শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ Time View

রাজধানীর মিরপুর থেকে দুটি শিশু অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার ও শিশু দুটি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে মো. সাদমান ও শিশু ইয়াছিন আরাফাত। গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইব্রাহিম রনি ও আফজাল মাতুব্বর।
গত বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
তিনি বলেন, গত ৬ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব মনিপুর কাঠালতলা এলাকার একটি বাসা থেকে ৪ বছর ৬ মাস বয়সী শিশু মো. সাদমানকে অপহরণ করা হয়। এই ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা করে পরিবার।
তিনি আরো বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য গোয়েন্দা-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ঘণ্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং দুই জন অপরহণকারীকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, অপর শিশু মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিন আরাফাতকে গত ১৮ নভেম্বর পল্লবী থানার সেকশন-৭ নম্বর এলাকা থেকে অপহরণ করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর ছায়া তদন্তে নেমে আরাফাতকে উদ্ধার করে ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
শিশুদ্বয়কে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় তাদের মা-বাবা পুলিশকে ধন্যবাদ জানান।
বাসা ভাড়া ও সাবলেট দেওয়ার আগে নগরবাসীকে পরিচয় নিশ্চিতের পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি নগরবাসীকে বাসা ভাড়া ও ফ্ল্যাটে সাবলেট ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার পুরো ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বরসহ ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণ করার জন্য সবাইকে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews