শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

তুরাগ থানার অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

রাজধানীর তুরাগে অভিযান পরিচালনা করে ২২০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ জীবন (২২)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন তারারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ জীবনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

তুরাগ থানার প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত জীবন দীর্ঘদিন ধরে তুরাগ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews