1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন ডিএমপি কমিশনার ডিএমপির মিরপুর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার মানবতার আলোয় আলোকিত তালতলা দঃপাড়া একেএ সমাজ কল্যাণ সংঘ নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা ডিএমপির জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সিটিটিসি প্রধানের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মন্ত্রিসভা গঠনের দ্বারপ্রান্তে নতুন সরকার: শপথ আজ, আলোচনায় সম্ভাব্য মন্ত্রী তালিকা আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত-ডিএমপি

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজানে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ০৩:০০ ঘটিকায় চকবাজার থানাধীন মৌলভীবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে। সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।

ব্রিফিংকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং