1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মাগুরা মহম্মদপুরে চিকিৎসক নির্যাতন: অভিযুক্তদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মহম্মদপুর,মাগুরা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৬ Time View

মাগুরার মহম্মদপুরে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনটি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন যুবক হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জরুরি রোগীর সেবা শেষে কথা বলার অনুরোধ করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে তারা চিকিৎসকের ওপর হামলা চালায় এবং লাঠি ও চেয়ার দিয়ে একাধিকবার আঘাত করে। পরিস্থিতি সামাল দিতে গেলে কর্তব্যরত ডিএসবি সদস্য মাইনুল ইসলাম-কেও গালিগালাজ করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

আহত চিকিৎসক ডাঃ আসাদুর রহমান বলেন, তিনি এক মুমূর্ষু রোগীর চিকিৎসায় ব্যস্ত ছিলেন। সে সময় কয়েকজন যুবক এসে কথা বলতে চাইলে পরে আসতে বলায় তারা উত্তেজিত হয়ে হামলা চালায়।

তবে অভিযুক্তদের স্বজনদের দাবি, রোগীর অবস্থা জানতে চাইলে চিকিৎসক প্রথমে অসৌজন্যমূলক আচরণ করেন, যা পরে উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবু আহসান ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণ:
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতাল পরিবেশে শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং